সময়ের জনপ্রিয় অভিনেত্রি সারিকা সাবা।
একটি নাটক যে মানুষের জীবন বদলে দিতে পারে অভিনেত্রি সারিকা নিজে তার প্রমান।
মোস্তফা কামাল রাজ পরিচালিত এনটিভি'র ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’ ও ফেসবুক তাঁকে জনপ্রিয় করে তুলেছে 'ঝুমুর' নামে। ঘর থেকে বের হলে অনেকেই তাঁকে ঝুমুর নামে ডাকতেন।
দর্শকের ভালোবাসা ও জনপ্রিয়তার কারণেই আজ তিনি এই নামেই বেশি পরিচিত। নাটকটিতে তাঁর অনবদ্য অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। এরপর তাঁকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। ক্রমশঃ এগিয়ে গেছেন সামনের দিকে।
সারিকার পছন্দের অভিনেত্রি শাবানা ও কবরী। তাঁদের ছবি দেখেই বড় হয়ে ওঠা।
আজ ১৫ ফেব্রুয়ারি সারিকা সাবার জন্মদিন।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।