চাঁপাইনবাবগঞ্জে অটোরিক্সা চালক তরুনকে শ^াসরোধে হত্যা,পাওয়া যায় নি অটোরিক্সা বা মোবাইল ফোন

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৫-০২-১৫ ১৯:০০:৩৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার নয়ানগর এলাকায় সরকারি সার গোডাউনের বিপরীতে একটি  সরিষা ক্ষেতের আইলের উপর থেকে শ্রী পলাশ (১৭) নামে এক তরুন অটোরিক্সা চালকের গলায়  নিজের মাফলার পেঁচানো প্রায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত পরিচয় দূবৃত্তরা অটোরিক্সা কেড়ে নেবার জন্য পলাশকে  সরিষা ক্ষেতের মধ্যে ধরে নিয়ে  গিয়ে গলায় মাফলার পেঁচিয়ে শ^াসরোধে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যায়। পলাশ  সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের মাছ বিক্রেতা  শ্রী লকফরের ছেলে।
পুলিশ  ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৫ ফেব্রæযারী) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা  চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী আঞ্চলিক সড়কের পাশে  সার গোডাউনের  উল্টোদিকে সরিষা ক্ষেতের ভেতর পলাশের মরদেহ পড়ে থাকতে দেথে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পলাশের মরদেহ উদ্ধার করলেও তার অটোরিক্সা বা মোবাইল ফোন পায় নি। মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
সদর থানার  অফিসার ইনচার্জ (ওসি)র্ ইস উদ্দিন পরিবারের বরাতে বলেন, গত ১২ ফেব্রæয়ারী  সকালে প্রতিদিনের ন্যয়  অটোরিক্সা নিয়ে   বাড়ি থেকে  যাত্রী পরিবহনের জন্য বের হয় পলাশ। ওইদিন সন্ধ্যায় ঝিলিম  ইউনিয়নের আমনুরা এলাকায় পিতার সাথে দেখা হয় পলাশের। সে পিতাকে  যাত্রী পরিবহনের কাজ করছে বলে জানায়। ঠান্ডার জন্য সে পিতার নিকট থেকে মাফলারও চেয়ে নেয়। কিন্তু এরপর  সে রাতে আর বাড়ি ফেরে নি। তার মোবইল ফোনও বন্ধ পায় পরিবার। তাকে খোঁজাখুজি করে না পেয়ে পরদিন ১৩ ফেব্রæয়ারী  বিকালে সদর থানায় নিখোঁজ জিডি করে পরিবার।
প্রাথমিক তদন্তের পর ওসি আরও বলেন,গত ১২ ফেব্রæয়ারী নিখোঁজের দিনই পলাশকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা শনিবার বিকাল পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি। হত্যার ঘটনার সাথে পূর্ব-শত্রæতা বা অন্য কোনও কারণও জানা যায় নি। দুপুওে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।