গিলাতলায় বিএনপি নেতা বাচ্চু শেখ এর মাতা সকিনা বেগমের ইন্তেকাল

  • ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ
  • ২০২৩-০৭-২৯ ২৩:৩২:৩৯
image

১নং আটরা গিলাতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  মোঃ বাচ্চু শেখ  এর  মাতা  সকিনা বেগম (৬২)  ২৮শে জুলাই শুক্রবার  রাত  সাড়ে আটটায়  নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি - রাজিউন)  মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা সহ  অসংখ্য গুনগ্রাহী রেখে যান,  শনিবার সকাল ১০ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয় , জানাযায় উপস্থিত ছিলেন  খুলনা মহানগর বিএনপি'র সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন,খুলনা জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল ,১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি'র আহবায়ক সাবেক ইউপি মেম্বার শেখ আব্দুস সালাম, ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ ফরহাদ হোসেন , ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক  শেখ রফিকুল ইসলাম মাষ্টার,ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি  সাবেক ইউপি মেম্বার  সরদার মোস্তাক আহমেদ , বিএনপি নেতা মোঃ ইব্রাহিম হোসেন, শেখ আসলাম হোসেন,ছাত্রদল নেতা আলমগীর হোসেন ইমন সহ নেতৃবৃন্দ ।