ভয়াবহ সড়ক দুর্ঘটনা,উদ্ধার কাজে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা

  • খান মহিদুল ইসলাম
  • ২০২৩-০৭-২৯ ১৪:৩১:০৯
image

ভয়াবহ সড়ক দুর্ঘটনা। উদ্ধার কাজে প্রশাসনের সহযোগিতায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা।
খুলনার ডুমুরিয়ায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। সংঘর্ষে প্রাইভেটকার ও বাসটি দুমড়ে মুছতে গেছে।
আজ শনিবার (২৯ জুলাই) বেলা ১১ টার দিকে খুলনা-সাতক্ষীরা জাতীয় মহাসড়কের মেছাঘনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্য একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, মাগুরা জেলার বাসিন্দা বেবি বেগম। নিহত অন্যব্যক্তি প্রাইভেটকারের চালক ছিলেন। তার পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া।
তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটির সঙ্গে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বিপরীতমুখি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা হতাহতদের উদ্ধার  এবং  স্বাভাবিক যান চলাচলে প্রশাসনের সাথে কাজ করে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিল। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।