গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৯ ১৩:৩৭:২৬
image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২০২ জন। 
শনিবার (২৯শে জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১৪৩ জন ও ঢাকার বাইরের এক হাজার ৫৯ জন। এ বছর ঢাকার ২৬ হাজার ৮৪৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫৫৯ জন। 
একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ২০৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২১ হাজার ৫৬০ জন এবং ঢাকার বাইরের ১৫ হাজার ৬৪৭ জন।