চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগ কার্যালয়,শেখ মুজিবের মূর‌্যাল,সাবেক এমপি’র কার্যালয়,বাসভবন; একটি ক্লাব ভাং

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০২-০৬ ২১:৩৩:০৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়,কার্যালয়ের পাশে  অবস্থিত সদর আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের রাজনৈতিক কার্যালয় ‘নেহালা ভবন’,কার্যালয় সংলগ্ন জেলার ঐতিহ্যবাহী ক্লাব সবুজ সংঘ,সাবেক এমপি’র শহরের হুজরাপুর মহল্লার বাসভবন এবং শহরের ফায়ার সার্ভিস মোড়ে মেখ মুজিবের মুর‌্যাল ভাংচুর করেছে বৈষম্যবিরোধি ছাত্র,তরুন ও কিশোররা। সেই সাথে আওয়ামী লীগ কার্র্যালয়ে  আাগুন দেয়া হয়। এখানে শেখ মুজিব,শেখ হাসিনা ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের কুশপুত্তলিকা  দাহ করা হয়।
বৃহস্পতিবার(৬ ফেব্রæয়ারী)বিকালে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ‘ফ্যাসিবাদ বিরোধি সকল শক্তি’র ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্র-তরুনরা শহরের বিভিন্ন পথ ঘুরে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শাবল ও রড দিয়ে  দোতলা ভনটি গুঁড়িয়ে দেয়ার কাজ শুরু করে। গত ৫ আগষ্ট বিগত সরকার পতনের দিন এসব স্থাপনায় প্রথম দফা ভাংচুর-অগ্নিসংযোগের পর স্থাপনাগুলো পরিত্যক্ত তালাবদ্ধ অবস্থায় ছিল। তবে বৃহস্পতিবার সবুজ সংঘ ক্লাবে প্রথম দফা ভাংচুর করা হয়। প্রায়  দেড়শ-দুইশ জন বৃহস্পতিবারের ভাংচুরে অংশ নেয়। এ সময় ভবনগুলো লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। খুলে নেয়া হয় গ্রীল, জানালা,দরজা সহ  ভবনের বিভিন্ন অংশ।  এ সময় নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করে তরুনরা।
ছাত্ররা এ সময় মুজিববাদ,শেখ হাসিনা ও দিল্লী  বিরোধি শ্লোগান দেয়। হঁশিয়ার করা হয় ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের।  জেলা আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট করার ঘোষণা দেয়া হয় মাইকে। পোড়ানো হয়  আওয়ামী লীগ সম্পর্কিত বই। ভবনের গায়ে লেখা হয় ‘খুনি হাসিনা’।যদিও এসব স্থাপনা গত ৫ আগষ্ট ক্ষতিগ্রস্থ  ও লুট হবার পর নতুন করে তেমন ক্ষতির কিছু ছিল না তবুও ছাত্ররা ভাংচুর করে,আগুন দিয়ে তাদের রোষ প্রকাশ করে।  লোহার কিছু সামগ্রী নিয়েও যায়  কেউ কেউ। মাইকে ঘোষণা দেয়া হয় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে লাগানো  ও ভাংচুর হওয়া শেখ মুজিবের মূর‌্যালে জুতার মালা  পরানো হবে। গুঁড়িয়ে দেয়া হবে শহেরর আরামবাগের বঙ্গবন্ধু ক্লাব, সাবেক এমপি ওদুদের পেট্রোল পাম্প,সাবেক পৌর মেয়র আওয়ামী লীগ নেতা মোখলেসের পার্ক সহ আওয়ামী চিহ্ন বহনকারী সকল কিছু।
মিছিল ও ভাংচুর চলাকালে উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের আহব্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ,সংগঠক তানভীর হোসেন, মোত্তাসিন আহমেদ, জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি ওয়াহিদুজ্জামান লিয়েন, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান প্রমুখ।
এদিকে   বিকেল সাড়ে ৩টায় মিছিল বের হবার সময়  কলেজ গেটে এবং আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ ও ভাংচুরের সময়  অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রউস উদ্দিনের নেতৃত্কে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত খাকলেও তাদেও কোন ভূমিকা দেখা যায় নি। তবে ওসি দাবি করেন, পুলিশ ভাংচুরে ভাধা দেয়ার চেষ্টা কওে ব্যর্থ হয়েছে। পুলিশ উপর মহলের নির্দেশ পালন করেছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভাংচুর-অগ্নিকাড চলা পর্যন্ত ফায়ার সার্ভিস দেখা যায় নি।