বাপ্পা মজুমদার জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার। তাঁর পুরো নাম শুভাশীষ মজুমদার বাপ্পা। বাবা ওস্তাদ বারীণ মজুমদার ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত সংগীতবিশারদ। মাতা ইলা মজুমদারও একজন সঙ্গীতজ্ঞ ছিলেন।
জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৭২ সালের আজকের দিনে।
সঙ্গীত পরিবারে জন্ম নেয়া বাপ্পার ছোটবেলাতেই সঙ্গীতে হাতেখড়ি হয়। ১৯৯৫ সালে প্রথম একক অ্যালবাম ‘তখন ভোর বেলা’ দিয়ে সঙ্গীতজগতে আত্মপ্রকাশ করেন তিনি।
সমসাময়িক গান ও আন্তরিকতার কারণে তরুণ ভক্তদের কাছে তিনি বাপ্পাদা নামে পরিচিত। বাপ্পা মূলত বাংলা রোমান্টিক গানের জন্য পরিচিত। তাঁর ব্যান্ড ‘দলছুট’।
বাপ্পার একক অ্যালবাম ‘সূর্যস্নানে চল’ ২০০৮ সালে প্রকাশিত হয়। সপ্তম একক অ্যালবাম ‘দিন বাড়ি যায়’ প্রকাশিত হয় ২০০৫ সালের ফেব্রুয়ারিতে। বাপ্পার কণ্ঠ ও সুরের জাদু মোহিত করে সঙ্গীতপ্রিয় শ্রোতাকে।
তাঁর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য পরী, দিন বাড়ি যায়, সূর্যস্নান, বায়েস্কোপ, রাতের ট্রেন, বাজি, লাভ-ক্ষতি, আমার চোখে জল, ছিল গান ছিল প্রাণ, কোথাও কেউ নেই প্রভৃতি।
ফেসবুক পরিবারের পক্ষে তাঁর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে