নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে তরুণরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হবে-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৭-২৯ ০৫:৪৯:২১
image
তরুণ প্রজন্মই আগামী দিনের জনশক্তি। তাই তাদের দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। চাকরির পেছনে না ঘুরে নতুন প্রজন্মকে উদ্যোক্তা হতে হবে যাতে তারা নিজেরাই অন্যদের চাকরি দিতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে তথ্য-প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী উদ্যোক্তাদের নিয়ে দুই দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে তরুণরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো তথ্য-প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী উদ্যোক্তাদের নিয়ে দুই দিনের সম্মেলন। শনিবার রাজধানীর একটি হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে নতুন ১০০ জন উদ্যোক্তার হাতে ১০ লক্ষ টাকা করে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার তথ্যপ্রযুক্তি ক্ষেথ্রে সুবিধা নিশ্চিত করে নতুন কর্মপরিবেশ তৈরি করেছে। এসব সুবিধা কাজে লাগিয়ে তরুণদের অনেকেই এখন স্বাবলম্বী হয়েছে। যুবশক্তি হবে দেশের আগামীর জনশক্তি। তাই তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে বলেছেন প্রধানমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। তবে এটি করতে গিয়ে সরকারকে অনেক সমালোচনা সইতে হয়েছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী। এখন দেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।