রী তা রা য়

  • সোনার রবি
  • ২০২৫-০২-০৫ ০০:১০:০৯
image

দেখ দুয়ারে সোনার রবির সোনার কিরণ করে ঝিকিমিকি
হুতাসনের আহ্বানে দুলেদুলে ফুল হয় কলি।
মৃদঙ্গের মধুর ধ্বনিতে হরিণী চঞ্চলা মন
মন চায় শুধু ৃ মন,না চায় সে কোন ধন।
কোকিলকণ্ঠীর আকুলগানে ভরে দুই তীর
কুলুকুলু, ছলছল স্বরে চলে স্রোত তটিনীর।
ব্যাকুল রাখাল বাঁশরি, উপচে পরে সুর
ধেনু চলে বেনু বনে তুলে সুর সুমধুর।
ও, যায়, কে যায় বলে রাজার কুমার
আকাশে তাকায় দেখি চন্দ্র সোনার।।