ওরিয়রস স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে লেক ভিউ সিটিকে হারাল এ আর স্পোর্টিং ক্লাব

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৯ ০০:০৬:৩১
image

শুক্রবার (২৮শে জুলাই) জাতীয় দলের ফুটবলার মারিয়া মান্ডা ও সুমাইয়ার দুর্দান্ত পারফরমেন্সে লেক ভিউ সিটিকে হারিয়েছে এ আর স্পোর্টিং ক্লাব।   
বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় ওরিয়রস স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে বালিকাদের উদ্বোধনী খেলায় ৬-২ গোলের সহজ জয় পায় তারা। 
এই ম্যাচে এ আর স্পোর্টিং ক্লাবের আইকন খেলোয়াড় হিসেবে মাঠে নামে জাতীয় দলের মারিয়া মান্ডা ও সুমাইয়া। আর লেক ভিউ সিটির আইকন হয়ে মাঠে নামে জাতীয় দলের খেলোয়াড় সামছুন্নাহার জুনিয়র ও সামছুন্নাহার সিনিয়র। এর আগে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর। 
একই দিন দুপুরে ওরিয়রস স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের বালকদের খেলায় ঢাকার আরামবাগ ফুটবল একাডেমি ১-০ গোলে হারায় যশোরের ঝিকরগাছা স্পোর্টস ক্লাবকে।