দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন দেশকে ভালবাসে না বলেই শেখ হাসিনা পালিয়ে গেছেন। দেশকে যদি ভালবাসতেন পালা বদলের পর সাহস করে দেশেই থাকতেন। তিনি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তারা সারাদেশকে কারাগারে পরিণত করে ছিলো।
সোমবার বিকাল ৪টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ি যাওয়ার পথে ফেনী-নোয়াখালী মহাসড়কে আতার্তুক সরকারি মড়েল হাই স্কুল মাঠে উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর আমীর আরও বলেন, আপনি যখন পালিয়ে গেলেন আপনার নেতা-কর্মীরা আপনি এমন কী করলেন একটি বারও বললেন না। আপনি তো পালিয়ে গেলেন এখন ওখান থেকে ফুসফাস করেন কেন? আমরা ব্যাক্তিগত ভাবে বলেছিলাম কারো উপর প্রতিশোধ নিবো না। তবে যারা নিহত হয়েছে তাদের বিচার হওয়া অধিকার আছে। খুনিদের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলতে হবে। তাহলে ভবিষ্যতে এভাবে নিরীহ মানুষকে খুন করতে সাহজ পাবে না। তিনি আগামীতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানান।পথ সভায় দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, নোয়াখালী জেলার সাবেক আমীর মাওলানা আলাউদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ফেনী জেলার আমীর মুফতি আবদুল হান্নান, সাবেক আমীর একেএম সামছুদ্দিন,
ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য কামাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের মজলিশে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, সাবেক উপজেলার আমীর এএসএম নূর নবী দুলাল,সোনাগাজী উপজেলার আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা,
দাগনভূঞা উপজেলার সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন, সাবেক কাউন্সিলর নজির আহম্মদ, সাবেক ছাত্র নেতা আবু নাছের মোহাম্মদ মুজাহিদ,দাগনভূঞা উপজেলার নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলাল,
দাগনভূঞা পৌরসভার আমীর মাওলানা কামরুল হাসান, সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ কামরুজ্জামান,ফেনী জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি তারেক মাহমুদ প্রমূখ।