ফুলতলায় বায়োগ্যাস প্রযুক্তি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-০২ ২০:১৯:৫৫
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ  ফুলতলা উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পাঁচ দিনব্যাপী বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল হক হাওলাদার। অতিথিদের মধ্যে বক্তৃতা করেন খুলনা অঞ্চলের উপসহকারী বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সহকারি প্রোগ্রাম অফিসার অজয় কুমার পাল ও উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন প্রমুখ । প্রশিক্ষণ কোর্সে উপজেলার ২০ জন কৃষক কৃষাণি অংশ নেন।