চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর খয়রাবাদ মহল্লায় গলায় ওড়নার ফাঁস দিয়ে একজোড়া পরকীয়া প্রেমিক-প্রেমিকা যুগল আত্মহত্যা করেছে। প্রেমিক-প্রেমিকা যুগল হলেন -জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আড়াগাড়াহাট এলাকার মোশারফ হোসেনের ছেলে আব্দুর রাকিব (৩০) ও খয়রাবাদ মহল্লার মালয়েশিয়া প্রবাসি সান মোহম্মদ সনুর স্ত্রী শামসুন্নাহার টুশি (২৫)। গত শনিবার (১ফেব্রয়ারী) রাত ৮টার দিকে প্রেমিকা টুশির স্বামীর বাড়িতে টুশির শয়নকক্ষে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রেমিকা টুশির সাথে তার বাড়িতে দেখা করতে আসার পর প্রেমিক-প্রেমিকা যুগলকে কেউ দেখে ফেললে তারা ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়ে আধাপাকা বাড়ির ছাদের বাাঁশের তীর বা আড়ার সাথে পৃথক দু’টি ওড়নায় ফাঁস দিয়ে ঘটনাটি ঘটায় বলে ধারণা করা হচ্ছে। ওই বাড়িতে টুশির শ্মশুড়-শ্মাশুড়িও বসবাস করেন। ঘরের দরজা বন্ধ পেয়ে তাঁরা ডাকাডাকি করলেও কেউ দরজা না খুললে তাঁরা প্রতিবেশিদের খবর দেন। প্রতিবেশিরা ঘরের জানালা দিয়ে যুগলকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে রাত ১০টার দিকে পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত মরদেহ দু’টি উদ্ধার করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার বলেন, টুশির ৭ বছর বয়সের দু’টি যমজ ছেলে রয়েছে। অপর দিকে রাকিবের স্ত্রী ও একটি মেয়ে রয়েছে।রাকিব টুশির স্বামীর বন্ধু। তবে তােেক ওই মহল্লার কেউ চেনে না। তাদের একত্রে টুশির শ্মশুড়-শ্মাশুড়ি বা মহল্লার কেউ দেখে ফেললে তারা ঘটনাটি ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কেউ তাদের একত্রে দেখে ফেলার বিষয়টি কেউ স্বীকার করেন নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃুত্য মামলা দায়ের হয়েছে।