বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল এর পক্ষ ৩নং ওয়ার্ড যুবদলের শীতবস্ত্র বিতরন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০১-২৯ ২৩:৫১:৩৬
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয়  ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল এর পক্ষ থেকে ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ হুমায়ূন কবির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি মাহাবুবুর রহমান। ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রওশন মুস্তাফিজ (নয়ন) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম (মিঠু),  এ সময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, আড়ংঘাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নারায়ণ মিশ্র, বিএল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান শোভন, আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান লাভ,রায়হান, বাবুল, শুভ, পারভেজ প্রমুখ।