কোম্পানীগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা জহির উদ্দিন সেলিম সংবর্ধিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০১-২৮ ২৩:৪৫:০৪
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি,চরফকিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চরফকিরা প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা জহির উদ্দিন সেলিমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজারে চরফকিরা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ গণসংবর্ধনা দেয়া হয়।
চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক ভূঁইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনছার উল্যাহ,রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী একরাম,চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী ইসমাঈল হোসেন সিরাজী,চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শমসের হোসেন হেলাল,চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান, কবি জসিম উদ্দেশ্য উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবু তাহের, চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম,
সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাষ্টার ওবায়দুল হক,চরফকিরা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জয়নাল আবেদিন,ইসমাইল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফয়েজ উল্যাহ,চরফকিরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির আহম্মদ, ইউনিয়ন যুবদলের নেতা আনোয়ার হোসেন শাহীন, স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দিন টিপু,নুর উদ্দিন, চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমির হোসেন চাঁন মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, আহবায়ক আবদুল আজিজ পাবেল,সদস্য সচিব আবদুর রাজ্জাক রায়হান, স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন হোসেন অন্তর,৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক ফিরোজ আলম শাকিল,সদস্য সচিব সম্রাট, ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক সাজেদুল ইসলাম জিহাদ প্রমূখ।