চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পোড়াডিহি গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের সাথে ধাক্কাধাক্কিতে মো. ভগু (৮০) নামে এক বৃদ্ধ নিহত হবার অভিযোগ পাওয়া গেছে। ভগু একই ওয়ার্ডের খড়িয়াল গ্রামের মৃত মিয়াজানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে পোড়াডিহি গ্রামে বিরোধপূর্র্ন জমিতেই ঘটনাটি ঘটে। অভিযোগে জানা গেছে, বিকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জমি দেখতে যান ভগু। এ সময় তাঁর প্রতিপক্ষ নিজ শ্যালক মো. চাঁনের (৭০) লোকজনের সাথে বাক-বিতন্ডা ও ধাক্কাধাক্কির ফলে ভগুর মৃত্যু হয়। জমিটি চাঁনের বাড়ির নিকটেই অবস্থিত। সেখানে তাঁর দাপটও বেশি।
সং¤িøস্ট গ্রাম পুলিশ আলিফ ডালিম বলেন, জমি নিয়ে শালা-দুলাভাই পূর্ব বিরোধ ছিল। মামলাও হয়েছে। জজকোর্ট পর্যন্ত রায় ভগুর পক্ষেই ছিল। মঙ্গলবার বিকালে তহশিলদারসহ জমি দেখতে গেলে সেই জেরেই ঘটনাটি ঘটে বলে মৃতের পরিবার অভিযোগ করছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি খুন কিনা তা নিশ্চিত নয়। তবে পরিবারের পক্ষে ও ‘৯৯৯’ মারফৎ অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত করছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার বলেন, রাতে মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন নাই। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীণ।