ম হা দে ব ন স্ক র

  • একটি গাছ, আমি, আমার বিড়াল
  • ২০২৫-০১-২৬ ০০:১৮:১৯
image

একটি গাছ  পুঁতে ছিলাম ।  ফুল ধরেনি তাতে। 
একটি ভুলের মাসুল গুনছি সকাল দুপুর রাতে। 

শব্দ যখন কাব্য লিখছে মনের ভিতর বসে
দরজা ঠেলে  বিড়াল এলো, নিরবতা ভাঙলো অবশেষে। 

গোঁফ নাড়িয়ে গা ঘষছে, শব্দ করছে দেদার। 
কিসের এত ভাবনা তোমার কাব্য কথা লেখার ? 

চোখ ফেরালেই নষ্ট শহর গ্রাম, ভালবাসতে শেখো। 
কোন কিছুই না পাও যদি শেষে, আমায় নিয়ে লেখ।