কোম্পানীগঞ্জে সংবর্ধিত হলেন আমেরিকান প্রবাসী মিজান

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০১-২৬ ০০:০১:৪১
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সংবর্ধিত হলেন আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের প্রধান পৃষ্ঠপোষক ও চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের ইউএসএ সভাপতি মিজানুর রহমান মিজান।
শনিবার বিকালে আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের সভাপতি মাইন উদ্দিন শামীমের সভাপতিত্বে ও কার্যকরি কমিটির সদস্য গোলাম আজমের সঞ্চালনায়
অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের উপদেষ্টা হারুনুর রশিদ আলহারুন সি আই পি।
বিশেষ অতিথি ছিলেন
আমেরিকান প্রবাসী হাজী আবুল কাশেম,
চরহাজারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী বাবুল,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,
,প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোরছালিন হোসাইন শামীম,চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্যাহ দিদার।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চরহাজারী ইউনিয়ন  যুব বিভাগের সভাপতি নুর হোসাইন জীবন,চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবদুর রহিম, আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক শাহাদাত উল্যাহ স্বাভাব প্রমূখ।