ফুলতলা করিমুন্নেছা স্কুলে তিনদিনব্যাপী ক্রীড়া সাংস্কৃতিক ও পিঠা উৎসব

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০১-২৫ ২৩:৫৭:৫৯
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ 
ফুলতলার করিমুন্নেছা মডেল স্কুলে তিনদিন ব্যাপী ১২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পিঠা উৎসব শেষে শনিবার বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সফিউদ্দিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^নাথ কুন্ডু। অতিথির মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ^াস, গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন, সহকারী শিক্ষক মোঃ মোরাদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক শিবলী সাদিক, শিক্ষক ইনজামামুল মুন, মাহমুদ জমাদ্দার, শিউলী মন্ডল প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।