বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক বকুলের পক্ষ থেকে আফিলগেটে শীতবস্ত্র বিতরন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০১-২৫ ২২:২৭:৪০
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সহ সম্পাদিকা শিরিনা আক্তারের উদ্যোগে অসহায় শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান সকাল সাড়ে ১০ টায় আফিলগেটে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারন সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। এ সময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক  জাহাঙ্গীর হোসেন খোকা, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শওকত হোসেন হিট্টু,বেগ আরিফ আল হাসান, মোঃ হাফিজুর রহমান,ওহিদুজ্জামান কচি,সাদ্দাম শেখ,মিঠুন শেখ,বিল্লাল সরদার প্রমুখ।