চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এবং এরফান আলীর ইন্তেকাল,রাষ্টীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০১-২৩ ২৩:৪৮:৫৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  শহরের আজাইপুর মাঝপাড়া মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা  ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলাম (৭২)  এবং জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকার বাসিন্দা  ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এরফান আলী (৭৩) ইন্তোকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত  বুধবার (২২জানুয়ারী)  রাত ১১ টার দিকে নুরুল ইসলাম ও সন্ধ্যা ৭টার দিকে এরফান আলী নিজ নিজ বাসভবনে  মারা যান। মৃত্যুকালে  নুরুল ইসলাম স্ত্রী,১ ছেলে,১ মেয়ে এবং এরফান আলী স্ত্রী,২ ছেলে, ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী  রেখে গেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী)  সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের আজাইপুর-আরামবাগ-পোলাডাঙ্গা  গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে নুরুল ইসলামের দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)তাছমিনা খাতুন, সদর থানার পরিদর্শক (তদন্ত) এস.এম নূরুল কাদির সৈকত,বীর মুক্তিযোদ্ধা  আব্দুর রহমান,মোফাজ্জল হক সহ মুক্তিযোদ্ধাগণ ও  স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
অপরদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় কানসাট কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে এরফান আলীর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আজাহার আলী, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)  শাকিল হাসান,বীর মুক্তিযোদ্ধা  আবুল হোসেন, আব্দুল লতিফ, আব্দুর রাজ্জাক, আব্দুল হাকিম, রফিকুল ইসলাম সহ মুক্তিযোদ্ধাগণ ও  স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।