বরগুনা প্রতিনিধি: বরগুনায় যুব উৎসব উদযাপন করা হয়েছে। (২৩ জানুয়ারি ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমীতে রূপান্তর আস্থা প্রকল্পের যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে জেলা প্রশাসন ও রূপান্তর এর সহযোগীতায় এ যুব উৎসব -২০২৫ এর উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ইব্রাহীম খলিল প্রমূখ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন রুপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। যুব উৎসবে এ সময় আরো উপস্থিত ছিলেন বরগুনা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক চিত্র রঞ্জন শীল, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক ফজলুল করিম, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ শিকদার শিবু, পুজা উদযাপন পরিষদের সভাপতি শুখরঞ্জন শীল, তালতলী রাখাইন সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মং চিন থান,বামনা নাসির উদ্দীন মোল্লা। বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মিরাজ, লোকবেতারের পরিচালক ও সনাক সভাপতি মনির হোসেন কামাল, নারী নেত্রী খালেদা ইসলাম সুইটি, রুপান্তর প্রতিনিধি অনুপ রায় ,রূপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা মাঠ সমন্বয়কারী কোহিনুর বেগমসহ রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলার ছয়টি উপজেলার যুব ফোরামের সদস্যরা।