কোম্পানীগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০১-২২ ২২:৪১:০১
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও বসুরহাট পৌরসভার আয়োজনে থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।পরে বসুরহাট বাজারের শংকর বংশী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার ও বসুরহাট পৌরসভা প্রশাসক তানভীর ফরহাদ শামীম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মোশাররফ হোসাইন,বসুরহাট পৌরসভা বিএনপির সহ-সভাপতি শওকত হোসেন সগীর, কাউন্সিলর নুর নবী সবুজ প্রমূখ।