মহেশখালী কক্সবাজার ২১ শে জানুয়ারী ২০২৫
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজার এলাকা থেতে রহমত টেলিকম এর স্বত্ব অধিকারী রহমত উল্লাহ'কে ৩ টি ওয়ারেন্ট মুলে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানা সূত্রে জানা যায় -
অফিসার ইনচার্জ (ওসি)মোঃ কায়ছার হামিদ এর দিক নির্দেশনায়,পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ তাজ উদ্দিন এর নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী-পিপিএম,এসআই মন্টু দেব,এএসআই লিংকন,এএস এমদাদ,সঙ্গীয় ফোর্সসহ ২১ শে জানুয়ারী সকালে মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এই সময়(এমসি-২১/২১,এমসি-৯৩৯/২১, এমসি-৯৪১/২১) ৩টি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী মহেশখালী পৌরসভার ০৮ নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার জনৈক আলী মিয়ার পুত্র রহমত উল্লাহ(৩৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন-
গোরকঘাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ টি ওয়ারেন্ট ভুক্ত এক আসামী'কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।