বুধবার ঢাকায় আসছে চীনের করোনা টিকা

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৫-১১ ১৮:৫৫:১৩
image
চীনের দেওয়া উপহার সরুপ ৫ লাখ টিকার চালান বুধবার (১২ মে) ভোরে ঢাকায় আসছে। চীনা দূতাবাস সূত্রে মঙ্গলবার (১১ মে) এ তথ্য জানা যায়। চীনা দূতাবাস সূত্র জানানো হয়, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১ টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা হবে। বুধবার ভোর সাড়ে ৫ টায় বিমানটি ঢাকায় ল্যান্ড করবে। বাংলাদেশকে যে ৫ লাখ টিকা উপহার দেওয়া হবে, সেই টিকার চালান এরই মধ্যেই বিশেষ ফ্লাইটে উঠানো হয়েছে। এর আগে সোমবার টিকা নিয়ে একটি কভার্ডভ্যান বেইজিং এয়ারপোর্ট নেওয়া হয়। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার জানিয়েছেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। এ লক্ষ্যে ৫ লাখ সিনোফার্ম টিকা দিচ্ছে। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।