কিশোরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কম্বল বিতরণ

  • ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :
  • ২০২৫-০১-২০ ২১:৫৩:১৮
image

কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা শহরের চরশোলাকিয়া বাগপাড়া, সাহেব বাড়ী মোড়, কুমুদিনী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে  কম্বল বিতরণ ও দোয়ার আয়োজন করেন জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া।
এতে অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শফিক কবীর, জেলা ছাত্রদলের সহ সভাপতি মো. সায়েদ সুমন,ছাত্রদলের সহ সভাপতি মো. সোরান প্রমুখ। 
কম্বল বিতরণ করার আগে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন উম্মে হানি মহিলা মাদরাসার শিক্ষক মো. আলমগীর হোসেন। 
এতে জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ছাত্রদল ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
দোয়া শেষে ৪টি পয়েন্টে ২০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। 
জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে তিনি দোয়ার আয়োজন করছেন। এ উপলক্ষে ২৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। 
এর অংশ হিসেবে কিশোরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে আজ ২০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।