দু’দেশের নাগরিকদের সংঘর্ষের পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত শান্ত, চলছে বিজিবি’র সতর্ক টহল

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০১-১৯ ১৯:৫৭:৩৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কিরনগঞ্জ সীমান্তের বৌবাজার এলাকায় ভারতীয়দের গম কাটা নিয়ে দু’দেশের  নাগরিকদের মধ্যে গত শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১১টা থেকে  সন্ধ্যা পর্যন্ত  উত্তেজনা ও সংঘর্ষের ঘটনার পর রবিবার(১৯ জানুয়ারী) দিনব্যাপী পরিস্থিতি শান্ত ছিল। সীমান্তে বিজিবি ও বিএসএফ  দায়িত্ব পালন করছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। সীমান্তের শূণ্যরেখা লাগোয়া জমিতে কৃষক ছাড়া অন্য কাউকে যেতে দেয়া হচ্ছে না। এদিকে ভারতীয়দের আক্রমনে  ও বাংলাদেশী নাগরিকদের পায়ের চাপে যে সব জমির ফসল বিনষ্ট হয়েছে সে সব জমির মালিকদের প্রাথমিক তালিকা করেছে কৃষি বিভাগ। ভবিষ্যতে কৃষি বিভাগ তাঁদের ক্ষতিপূরণ দেয়া যায় কিনা সেজন্য তালিকা উচ্চ পর্যায়ে পাঠানো হবে। এদিকে সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমীন সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কসহ কর্মকর্তারা  রবিবার স্থানীয়দের সীমান্তে আইন মেনে চলা ও শান্তি বজায় রাখার জন্য মতবিনিময় করেছেন। স্থানীয় ও বিজিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।  
সংশ্লিস্ট ১ নং ওয়ার্ড সদস্য কামাল উদ্দিন বলেন, গত শনিবার বিকালে  বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর  সীমান্ত  পরিস্থিতি ভাল। তবে কিছু উৎসুক জনতা দুর থেকে ভীড় করে আছে। গত শনিবারের ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশী ভারতীয়দের ছোঁড়া পাথর ও ইটের আঘাতে সামান্য আহত হলেও হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে সীমান্তের বিশ^নাথপুর গ্রামের এক যুবককে। তাঁর ডান পায়ে ভারতীয়দের হাসুয়ার কোপ লেগেছে।
কিরনগঞ্জ সীমান্তের পাশের  একই  ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চৌকা সীমান্ত এলাকার ইউপি সদস্য মো.বাদশাহ বলেন, ভারতীয়দের জমির গম বাংলাদেশী কয়েকজন মহিলা কেটে ফেললে ঘটনার শুরু হয়। তবে এর পরপরই বিএসএফ ও ভারতীয় সীমান্তবাসীরা বাংলাদেশে ঢুকে পড়ে সাইফুল ইসলাম নামে এক নাগরিকের আমগাছ,  অন্য নাগরিকদেও বরই গাছ, ভুট্টাক্ষেত,রসুন ক্ষেত বিনষ্ট করে। গাছ কাটে। ১৫/২০টি গ্যাস বোমার বিস্ফোরণ ঘটায়। এর পরই শুরু হয় দু’দেশের নাগরিকদের সংঘর্ষ। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। শুরু হয় ইট ছোঁড়াছুড়ি। সামনা-সামনি সংঘর্ষে বিশ^নাথপুরের ওই যুবক আহত হয়। এছাড়া  কালীগঞ্জ বাবুপাড়া গ্রামের অপর এক যুবক বাবলুর পায়ে ইট লাগলে তিনি আহত হন। এক বিজিবি সদস্যও হাতের আঙ্গুলে আঘাত পেয়ে আহত হন।  তবে রবিবার পরিস্থিতি যথেষ্ট শান্ত।
রবিবার সকাল ১০টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯’বিজিবি) অধিনায়ক লেফটেন্যন্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন,সীমান্ত পরিস্থিতি স্বাভাভিক। বিজিবি দৈনন্দিন রুটিন কাজ করছে। সীমান্তে টহল চলছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে। দুপুরে তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তিনি নিজেই সীমান্তে রয়েছেন। গত শনিবারের ঘটনায় বিজিবি সদস্য সহ  সীমান্তবাসীদের তেমন কোন আহতের ঘটনা তিনি নাকচ করেন। বলেন, উভয়পক্ষ ঢিল ছোঁড়াছুড়ি করেছে। এ সময় কারও  ইট লেগে থাকতে পারে। এ ঘটনায় বিজিবিকে লিখিত প্রতিবাদ লিপি দেয়া হয়েছে।
এর আগে গত শনিবার রাত ৯টার দিকে আরেক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি অধিনায়ক বলেন, ভারতীয় নাগরিকরা দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশী নাগরিকের আমগাছের ডাল কাটে। কিরনগঞ্জ বিওপির আওতাধীন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭/৩-এস এর নিকট ১১৯ ব্এিসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শুণ্যরেখায় ঘটনাটি ঘটে। ্ওই গাছ কাটাকে কেন্দ্র করে দু’দেশের নাগরিকদের মধ্যে হাতহাতি হয়। এর এক পর্যায়ে ৩/৪ শত ভারতীয় ও ৩/৪ হাজার বাংলাদেশী নাগরিক সীমান্তের শূণ্য রেখায় সমবেত হয়ে পরস্পরের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরবর্তীতে বিএসএফ ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে ৭/৮টি ককটেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় তিনি নিজে সহ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর ইমরুল কায়েস ও ব্যাটালিয়ন সহকারী পরিচালক তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত বাংলাদেশী নাগরিকদের বোঝানোর পর পরিস্থতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
এরপর বিকাল সোয়া চারটার দিকে কিরনগঞ্জ ও চৌকা বিওপির মাঝামাঝি চৌকা বিওপির আওতাধীন আওতাধীন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭/২-এস এর নিকট নিকট ১১৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট এর সাথে পতাকা অনুষ্ঠিত বঠক হয়। বৈঠকে তিনি সহ বিজিবি’র কর্মকর্তা এবং অপরপক্ষে ব্এিসএফ কমান্ড্যান্ট সুরাজ সিং ও ৩ জন ষ্টাফ অফিসার অংশ নেন। বৈঠকে বিএসএফ কমাড্যাণ্ট অনাকাঙ্খিত ঘটনার জন্য দূ:খ প্রকাশ করেন। এছাড়া তিনি তাৎক্ষনিক ব্যবস্থা হিসেবে ভারতীয়দের সীমান্ত থেকে সরিয়ে নেন। বিএসএফকেও শুণ্যরেখা হতে দেড়শ গজ ভারতের অভ্যন্তরে নিয়ে যান। এরপর থেকেই পরিস্থিততি নিয়ন্ত্রণে আসতে শুরু করে।
উল্লেখ্য, এ ঘটনার মাত্র ১০ দিন আগে গত ৫ জানুয়ারী থেকে ৮ জানূয়ারী পর্যন্ত টানা চারদিন চৌকা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করে। ব্এিসএফ স্থানীয়দের সহায়তায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবৈধস্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে  বিজিবি ও স্থানীয় বাংলাদেশীদের তীব্র বাধার মুখে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।