কিশোরগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে দুই কারখানাকে জরিমানা

  • ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :
  • ২০২৫-০১-১৯ ১৬:২৬:২৯
image

 কিশোরগঞ্জের ভৈরবে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে দুটি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের বাজার ও জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনার আদেশ দেন নির্বাহী
ম্যাজিস্ট্রেট মো. রিদুওয়ান আহমেদ রাফি।
এ সময় পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, জেলা কার্যালয়ের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্ব শর্মা, ভৈরব পৌরসভার স্যানেটারি পরিদর্শক নাসিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রিদুওয়ান আহমেদ রাফি জানান, নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে দুটি কারখানা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।