চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে ২০৫ গ্রাম ভারতীয় হেরোইন ও ৫ বোতল ফেনসিডিলসহ নাসির উদ্দিন(২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি}। গত শুক্রবার(১৭ জানয়ারী) রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী ইউনিয়নের মহিষালবাড়ি গ্রামের শাহসুলতান মাদ্রাসা মাঠ এলাকা থেকে নাসিরকে আটক করা হয়। তিনি মহিষালবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে(১৮ জানুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়। ৫৩’বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির -উজ-জামান বলেন, মাদক বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী বিওপি’র একটি টহলদল অভিযানটি পরিচালনা করে। গ্রেপ্তার নাসিরকে জব্দ মালামালসহ গোদাগাড়ী থানায় হস্তান্তেরের কার্যক্রম প্রক্রিয়াধীন।