চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বিজিবি’র অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ জাহিদুল হক(১৮) নামে এক তরুন আটক হয়েছে। এ ঘটনায় জব্দ হয়েছে চোরাচালানে ব্যবহৃত একটি অটোরিক্সা। শনিবার(১৮ জানুয়ারী) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মনাকষা বিওপি’র একটি বিশেষ টহল দল মনাকষা ইউনিয়নের হাঙ্গারীপাড়া গ্রামে মাদকবিরোধি অভিযান চালায়। এ সময় তথ্য পাওয়া যায় যে, হাঙ্গাড়ী মোড় দিয়ে অটোরিক্সাযোগে মাদক চোরাচালান হতে পারে। এরপর বিজিবি সদস্যরা ওই মোড়ে অটোরিক্সা তল্লাশী শুরু করে। তল্লাশীকালে একটি অটোরিক্সিার চালকের সীটের নিচে ফেনসিডিল পাওয়া যায়। এসময় চালক জাহিদুল আটক হয়। সে শিবগঞ্জের দক্ষিন উজিরপুর রাধাকান্তপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল স্বীকার করেছে যে, সে সীমান্ত থেকে ফেনসিডিল শহওে নিয়ে যাচ্ছিল।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মনির-উজ-জামান বলেন, আটক তরুনকে শিবঘঞ্জ থানায় জব্দ মালামালসহ হস্তান্তর করা হবে।