ভোলাহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০১-১৭ ২০:১৯:৩১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফোডারেশনের পক্ষ থেকে শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার(১৭ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে ভোলাহাট সদরের কলেজ মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফোডারেশনের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান লোকমান আলী, সহ-সভাপতি আখতারুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলাম আমীর শামসুজ্জামান আলকাশ,সাধারণ সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ।