দিঘলিয়ায় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভা,কম্বল ও লিফলেট বিতরণ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০১-১৬ ২৩:১৫:২০
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ জুলাই বিপ্লবের প্রেরণা, দিতে হবে ঘোষণা "এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভা ,কম্বল বিতরণ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় দিঘলিয়া উপজেলার জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ  এলাকাবাসীর উপস্থিতে মতবিনিময় শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্টানে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের দাবিতে বারাকপুর বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন।