ওই ঝাঁউবনে একটা পেঁচি আছে গো নয়না,
তুমি কি দেখেছো?
পেঁচী? না? ওটাতো বিধু।
বিধুর খুউব শীত লেগেছে গো, জানতো?
ওর তো আমাদের মতো শীতের কাপর নেই, না।
না? আমি জানবো কেমনে?
তুমি তো খুউবি বোকা গো নয়না,
জানোনা, খুব ভোর থেকে -
সুপ্রিয়ার মা কেঁদেই চলেছে,
সারাদিন কিছুই খায়না।
আর সে বিছানা ছেড়ে ও উঠেনা,
স্নান ও করেননা শুনেছি।
ছিঃ ছিঃ কি বাজে বকিছ রে তুই,
এসব বিশ্রী কথা বলতে তোর ভালো লাগে?
না গো নয়না, তুমি বুজতেই পারছো না,
ওদের তো ঘরে ছোট বিধু ছিল,
মাত- তর দেড় মাস বয়েস।
সেই তো ওয়াউ ওয়াউ করে সারাক্ষণ কাঁদে গো।
আর ওই যে ঝাঁউবন, বিধু তো এখন সেখানেই
আছে গো।
তাইতো সব্বাই বলে- বিধুটা-
মরলো, কিন্তু মাকে ছেড়ে যেতে পারলো না,
তাইতো ঝাঁউবনের ওই ডাক শুনে আর
সারারাত - সারাদিন বিধুর মা কাঁদে।
কারণ ঝাঁউবনে ও যে বিধু কাঁদে।।