ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীর ইন্তেকাল,রাষ্টীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০১-১৪ ২২:১০:০৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাজীপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী(৭০) ইন্তোকাল করেছেন(ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার (১৩জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে,১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার(১৪ জানুয়ারী) দুপুর সোয়া ১২টায় ভোলাহাটের পোল্লাডাঙ্গা গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন ভোলাহাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)তাহমিদা আক্তার, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান,বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, তৈমুর রহমান সহ মুক্তিযোদ্ধাগণ ও  স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।