মহেশখালী থানা পুলিশের অভিযানে চকরিয়া থেকে ডজন মামলার পলাতক আসামী আবুল কালাম গ্রেপ্তার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০১-১৩ ২২:০১:৪৮
image

মহেশখালী কক্সবাজার ১৩ জানুয়ারী  ২০২৫ 
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকা থেকে ১২ জানুয়ারী গভীর রাতে অস্ত্র মামলাসহ ডজন খানেক মামলার আসামী মহেশখালী উপজেলার  শাপলাপুর ইউনিয়নে পুঁইছড়ি এলাকার মৃত নজির আহমদ এর পুত্র আবুল কালাম প্রকাশ ডর মনু (৪৮) কে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। 
মহেশখালী থানা সূত্রে জানা যায়-
অফিসার ইনচার্জ (ওসি)মোঃ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী-পিপিএম,সঙ্গীয় এসআই সাজ্জাদ হোসেন,এসআই ফরাজুল ইসলাম,এসআই রাজীব,এএসআইএমদাদ,
এএসআই লিংকন,(এএসআই জাহাঙ্গীর-
চকরিয়া থানা)ফোর্সসহ ১২ জানুয়ারী  গভীর রাতে চকরিয়া থানাধীন(কোনাখালী)এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এই সময় অস্ত্র মামলা,ডাকাতী প্রস্তুতি,হত্যা মামলা,বন মামলা যথাক্রমে-জিআর-৭৮/১৭(অস্ত্র মামলা)
জিআর-৪৮৪/২১(অস্ত্র মামলা)
জিআর-৪৮৬/২১(হত্যা মামলা)সিআর-২৪/২৩(বন মামলা)সিআর-৩৬/১৯(বন মামলা)
সিআর-৪১/১৯(বন মামলা)সিআর-৪০/১৩(বন মামলা)সিআর-৫০/১৯(বন মামলা)
সিআর-১৮/১৭(বন মামলা)সিআর-০৬/১৮(বন মামলা)সিআর-৩১/১৫(বন মামলা)
সিআর-১৫/১৮(বন মামলা)সহ-১২ টি ওয়ারেন্ট ভূক্ত দীর্ঘদিনের পলাতক আসামী-আবুল কালাম প্রকাশ ডর মনু (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে। 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- 
ক্রাইমজোন মহেশখালীর অপরাধ দমাতে থানা পুলিশ জিরো টলারেন্স গ্রহণ করেছে।
কক্সবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় 
বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র,হত্যা মামলাসহ ডজন খানেক মামলার আসামী আবুল কালাম প্রকাশ ডর মনু (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে। 
আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।