জমকালো আয়োজনে ডুমুরিয়া প্রিমিয়ার লিগ(ডিপিএল) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া
  • ২০২৫-০১-১৩ ২১:৫৭:২৫
image

খুলনার ডুমুরিয়ায় জমকালো আয়োজনে ডুমুরিয়ার ইতিহাসে সর্ব প্রথম ভিন্নভাবে নাম লিখলো ডুমুরিয়ার তরুণ ক্রিকেটপ্রেমী খেলোয়াররা তরুণদের অক্লান্ত পরিশ্রমে ডুমুরিয়া প্রিমিয়ার লিগ(ডিপিএল) ২০২৫ আসরের শুভ উদ্বোধন হয়েছে।
(১৩ জানুয়ারী) সোমবার সন্ধ্যা ৭ টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মোল্যা মোশারফ হোসেন মফিজ এর শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ মোঃ শাহজাহান জমাদ্দার,উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক শেখ ফরহাদ হোসেন,শেখ শাহিনুর রহমান,ঠিকাদার বদরুদ্দোজা বাবলু,ইউপি সদস্য খান হাবিবুর রহমান,খান শফিকুল ইসলাম,মোঃ মেহেদী হাসান রাসেল,জিএম শাওন প্রমুখ।
উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বাছাইকৃত খেলোয়ারদের সমন্বয়ে ৪ টি দলের টিম ম্যানেজার শেখ মাসুমের ডুমুরিয়া ভাইকিংস,টিম ম্যানেজার ইমন শেখের ডুমুরিয়া নাইট রাইডার্স,টিম ম্যানেজার আবদুল্লাহ আল কবির তানজুর দুর্বার ডুমুরিয়া,টিম ম্যানেজার এস. ডি. বাচ্চুর ডুমুরিয়া রাইজিং স্টার এই নিলাম ডাকে অংশগ্রহণ করেন। ৪ টি দল ১১০ জন খেলোয়ারকে বিভিন্ন ক্যাটাগরিতে  উন্মুক্ত নিলামে মোট ২ লাখ ৫১ হাজার ৪ শত টাকায় ক্রয় করেন। এদের মধ্যে ডুমুরিয়া ভাইকিংস দলের রানা মন্ডল সর্বোচ্চ ১৪ হাজার টাকা নিলামে বিক্রি হয়।
ডুমুরিয়া প্রিমিয়ার লিগ(ডিপিএল) এর স্পন্সর হিসেবে সার্বিক সহযোগিতায় থাকবেন, জিএফআর মৌলিক অধিকার ফাউন্ডেশন,এমএস কাজল এন্টার প্রাইজ,জিএমএস গ্রুপ অফ  ইন্ডাস্ট্রিস,মেসার্স নূরজাহান ব্রিকস,খান বাণিজ্য ভান্ডার এন্ড অটো রাইচ মিল,ম্যাক্সটেল,আর ব্রাদার্স, বসতি রিয়েল এস্টেট লিমিটেড,এনআরবিসি ব্যাংক, বি.বি ট্রেডার্স,ডিডিএন কমিউনিকেশন,রাইসা এন্টারপ্রাইজ,মেসার্স লাবিব এন্টার প্রাইজ এর সৌজন্য।
উদ্বোধন ও নিলাম ডাক শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।