মানুষের স্বস্তির কথা চিন্তা করে আওয়ামী লীগের সমাবেশও একদিন পিছিয়েশুক্রবার

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৬ ১৪:২৩:২৫
image

মানুষের স্বস্তির কথা চিন্তা করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের যৌথ শান্তি সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবারে (২৮শে জুলাই) নেয়া হয়েছে। পুরাতন বাণিজ্যমেলার মাঠে এই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। 
শুক্রবার বেলা ৩টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজধানী ও এর আশপাশের বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। 
বৃহস্পতিবার ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগ। 
তবে বুধবার গভীর রাত পর্যন্ত সমাবেশের জন্য পুলিশের অনুমতি না পাওয়ায় এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে এই তিন সংগঠন। 
সন্ধ্যার পর বাণিজ্যমেলার মাঠ পরিদর্শন করেন নেতারা। সমাবেশ সফল করতে রাজধানী ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীদের অংশগ্রহণের নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার গণমাধ্যমে দেয়া এক বিৃবতিতে বলেছেন, আন্দোলনের নামে শান্তিপূর্ণ পরিবেশ এবং জননিরাপত্তায় বিঘœ ঘটলে তার দায় বিএনপিকে নিতে হবে। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের পায়ঁতারা করছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির সন্ত্রাসমূলক কার্যক্রম জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করার কথা বলেন ওবায়দুল কাদের।  
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, তরুণ প্রজন্মের সামনে গণতন্ত্রের মুখোশধারীদের মুখোশ উন্মোচন করে আওয়ামী লীগের উন্নয়নের কথা তুলে ধরা হবে।
আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিএনপি আন্দোলনের নামে সংঘাত সৃষ্টির পায়তারা করছে। জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।