চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী(৭২) ইন্তোকাল করেছেন(ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার(৯ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৫ ছেলে,৪ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় তেররশিয়া মধ্যপাড়া গ্রামের কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.আজাহার আলী, শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) এস এম শাকিল হাসান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মিজানুর রহমান সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।