কৃতজ্ঞতা

  • এ ম এ আ উ য়া ল হি ট লু
  • ২০২৩-০৭-২৬ ১৩:৪৯:৪৫
image

ঠিক অতটা যোগ্য নই আমি 
যতটা ভালোবাসা পাই আমি 
তোমাদের/আপনাদের কাছ থেকে।

আমি কারো প্রতিপক্ষ নই
নেই কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা 
যারা ঈর্ষা করে সংকীর্ণতা তাদের মনের।

ফোন কল, ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ 
ছিল সরব সারাদিন,তবে খুব চেনা মুখ,কাছের ক'জন 
জেনেও জানেনি- বুঝি আমি সব।

আমার অক্ষমতা সক্ষমতা নিয়েই
আমার নিত্য কাটে আমাকে ভেবেই
নিত্য রুজিতেই চলি আপন খেয়ালে।

যারা আমার জন্মদিনে শুভেচ্ছা 
শুভ কামনা জানিয়েছ/জানিয়েছেন তাদের প্রতি 
অপার কৃতজ্ঞতায় কাটুক আমার আগামী। 

যাদের ভালোবাসায় বেঁচে আছি
মরণের পর তাদের ভালোবাসায় থাকি
প্রার্থনা এতটুকুই অহর্নিশ।