শ্রমিক জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০১-০৫ ২৩:০৫:২১
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ খুলনার আটরা মিরেরডাঙ্গা  শিল্পাঞ্চলের  মহসেন, সোনালী, এ্যযাক্স,আফিল,জুট স্পিনার, হুগলি বিস্কুট কোম্পানি সহ  সকল  বেসরকারি বন্ধকৃত পাট কল চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ,সহ ৬ দফা দাবিতে আগামি  ১০ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায়  বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারীর ফেডারেশনের উদ্যোগে  শ্রমিক জনসভা সফল করার লক্ষে  এক প্রস্তুতি সভা বিকাল ৪ টায় শিরোমণি হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নে অনুষ্ঠিত হয় । ফেডারেশনের নেতা বীর মুক্তিযোদ্ধা আজাহার মাতবারের সভাপতিত্বে ও  সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এ সময় বক্তৃতা করেন সংগঠনের  সাধারণ সম্পাদক ও এ্যজাক্স জুট মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ  সাইফুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, ফেডারেশন নেতা কাজী আমির হোসেন, হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, ফেডারেশন নেতা সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। এ সময়ে শ্রমিক নেতৃবৃন্দ দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা বেসরকারি জুট মিলের শ্রমিকদের পাওনা অবিলম্বে পরিষদের জোর দাবি জানান । এছাড়া ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের এজেন্টা বাস্তবায়নে মিলের মালিকপক্ষ একের পর এক আন্দোলনরত শ্রমিক নেতাদেও নামে যে সকল মিথ্যা মামলা দায়ের করেছে তা প্রত্যাহার ও শ্রমিকদের পাওনা আদায়ের লক্ষে  মালিকদের বিরুদ্ধে অতিদ্রত পদক্ষেপ গ্রহন করার আহবান জানানো হয়।   
বাকেশির   উৎপাদন বিভাগের সাবেক কর্মচারী আঃ রাজ্জাকের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ  খানজাহান আলী থানার শিরোমণি শিল্পাঞ্চলের বাংলাদেশ কেবল শিল্প লিঃ এর উৎপাদন বিভাগের সাবেক কর্মচারী ও গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব শেখ আল আমিন এর শশুর  আ: রাজ্জাক গতকাল  বিকাল ৪ টায় বাড়ীর একটি গাছের থেকে পড়ে  ইন্তেকাল করেছেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৪  ছেলে ও ২  মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আজ  বেলা ১১ টায় গিলাতলা শেখ পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এসময় তাঁকে দেখতে আসেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন,বাকেশি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ কেবল শিল্পী লিমিটেড এর কর্মচারীবৃন্দ।