দাগনভূঞায় হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার প্রদান

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০১-০৫ ১১:০৮:০৩
image

দাগনভূঞা (ফেনী)প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সামাজিক সংগঠন হিলফুল নূর ফাউন্ডেশনের উদ্যোগে  শীতার্ত সুবিধাবঞ্চিতের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।
শনিবার সকালে ভবানীপুর কেন্দ্রীয় ঈদগা কমপ্লেক্স প্রাঙ্গনে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) দাগনভূঞা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী ইফতেখারুল আলম।
হিলফুল নূর ফাউন্ডেশনের পরিচালক মো: মওদুদুর রাহমান হৃদয় ও সহ-পরিচালক শেখ সাজ্জাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন লিটন, ভবানীপুর কেন্দ্রীয় ঈদগা কমপ্লেক্সের সভাপতি মাওলানা আব্দুল মোতালেব, সহ-সভাপতি ডাক্তার আবুল বাশার, হিলফুল নূর ফাউন্ডেশনের উপদেষ্টা আমির খান, উপদেষ্টা মাহবুবুর রহমান মানিক, উপদেষ্টা মাস্টার জাফর ইকবাল সুমন প্রমুখ।
অনুষ্ঠানে অর্ধ শতাধিক শীতার্ত সুবিধাবঞ্চিতের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।