তোমাকে ভালোবাসি,
কথাটি আসলে পৃথিবীর বুকে এটা
মারাত্বক রকমের ছলনা।
সেটা স্বিকার করা বড্ড লজ্জার,
বড্ড অপমানের।
উভয়ের ক্ষেত্রেই,
তোমার কিংবা আমার।
অন্যর কাছে কিছু পাওয়ার আশায়
কিছু না কিছু,
কোনো কিছু একটা দেখে
তাকে পাওয়ার জন্যই ব্যাকুল হয়ে যাই।
অথচ, সেটা সাময়িক!
স্বিকার করা খুব অপমানের,
সভ্য এই সমাজের।
অবলিলায় বলে দেই ভালোবাসি।
আসলেই কি তাই?
একেবারে কোনো কিছু
পাওয়ার জন্য ভালোবাসি না ?
কেউ কি, কাউকে
বিনে কারনে পাগলের মতো ভালোবাসে ?
নির্দিধায় নিঃসংকোচনে।
তেমোন প্রেমিক কই?
যদি কিছু চাওয়ার নাই থাকে,
সেখানে ও সৌন্দর্যের লোভে চকচক করে
ওঠে চোখের দ্যুতি।
এমন প্রেমিক কোথায় পাই,
যে শুধু ভালোবাসার জন্যই ভালোবাসবে।
শুধুমাত্র আত্মার টানে কাছে থাকবে।
এমন কি আদৌও সম্ভব?
যে প্রেমিক তার প্রিয়তমার
তেল চিটচিটে নোংরা চুলের ঘ্রাণেও
খুঁজে পাবে কস্তুরির খুশবু।
কাঁচা পেঁয়াজ খাওয়া
মুখে দিবে গভীর আবেগের চুম্বন,
প্রচন্ড গরমে ঘর্মক্লান্ত চ্যাটচ্যাটে শরীর
জরিয়ে ধরবে নির্দ্বিধায়।
আদর করে বলবে, তুমি আমার পদ্মিনী।
তোমার শরীর জুড়ে
বয়ে বেড়ায় পদ্মের সুভাস।
ঐ মিথ্যা কথাটা যত্ন করে
সাজিয়ে গুছিয়ে বলবে
তেমোন প্রেমিক কই? বিনে কারনে।
এমন প্রেমিক যদি হয় ,
তবে আমি হতে চাই সত্য প্রেমিকা।
আমি তার জন্য বিলিয়ে দিবো
আমার আমিত্ববোধ,
অহংবোধ, যা কিছু আমার।
জীবনের দাম কি?
১৬ আনার ৮ আনাই তো
পার করেছি হেলায় ঠেলায়,
অব্যাক্ত মনস্কামনায়,
অপ্রাপ্তির হিসেবের খাতাটা খুলে দেখিনা ভয়ে।
তেমোন প্রেমিক কি আছে?
যদি পাই , তবে প্রেম করবো না,
এবার তবে বুড়ো বয়সের প্রেমে পড়বো।
প্রেম করে দেখেছি, প্রেম বহমান,
অনেকটা কূর্পুরের মতো,
উড়ে যায় হাওয়ায় হাওয়ায়।
কিন্তু প্রেমে পড়লে,
সে প্রেম থেকে যায় শুধু আমার।
আমি এবার, তেমোনই প্রেমে পড়তে চাই।