রু না লা য় লা

  • দুঃখের কথা কমু না আর
  • ২০২৪-১২-৩০ ২১:০২:৫৮
image

আমি দুঃখের কথ কমু না আর
যামু না তোর বাড়ি
তুই বন্ধু ভালো না রে
তোর সাথে আড়ি।।

ফাগুন মাসে আইয়া কইলি
ভালোবাসি তোরে
চৈত্র মাসে কেমনে আবার 
ছাইড়া গেলি মোরে।
তুই মানুষ ভালো না রে
তাই তো দিলাম ছাড়ি।।

রঙেঢঙে চলিস রে তুই
ঘুরিস বনেবনে
ভালোবাসার কথা বলিস
ফন্দি মনেমনে
জংলীফুলের শাড়ি পরিস
আঁচল দিস রে ছাড়ি।।