একটা জীবন যদি বেশকিছুটা অপূর্ণতা নিয়ে পার হয়ে যায়,
তবে যাক না,
সবকিছু না চাইতে পেয়ে গেলে হয়তো বিধাতার করুণা সম্পর্কে
এ হৃদয় বেখবর থাকতো।
সব পেয়ে গেলে পূর্ণতায় হয়তো সুখের অশ্রু ঝরতো,
কিন্তু দুঃখের অশ্রু বড্ড অন্য রকম!
এই অনুভব মানুষকে শেখায় মানবতা,
আবার শেখায় কঠোরতা।