শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল ক্রিকেটের একাদশ আসর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-৩০ ১৪:১১:৫১
image

আজ সোমবার (৩০ ডিসেম্বর) শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল ক্রিকেটের একাদশ আসর। রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, এবারের আসরের উদ্বোধনী খেলায় লড়ছে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল। খেলার শুরুর আগে দু’দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের সাথে পরিচিত হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 
দিনের প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল দল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে রাজশাহীর শুরুটা ভালো হয়নি। 
এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টায় একই ভেন্যুতে আরেক খেলায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।