মাধুর্যে ভরা কন্ঠ যাঁর তিনিই সুবীর সেন

  • মেসবা খান
  • ২০২৪-১২-৩০ ১৩:৪৮:১৪
image

সুবীর সেন একজন প্রখ্যাত সংগীতশিল্পী। কেবল তাঁর গাওয়া কিছু গানের জন্যই বিখ্যাত এই শিল্পীকে ভোলা যাবে না কোনোদিন। 
ষাট থেকে আশির দশকের মাঝামাঝি পর্যন্ত বাঙালি শ্রোতা মজে থাকতেন তাঁর গানে। সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, অভিজিৎ মুখোপাধ্যায়ের সুরে বাংলা হিন্দি মিলিয়ে প্রায় সাড়ে চারশো গান গেয়েছেন সুবীর সেন। 
তাঁর কণ্ঠে ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, এতো সুর আর এত গান, পাগল হাওয়া, সারাদিন তোমায় ভেবে, আজও বয়ে আনে সোনালি স্বপ্নের আভাস এর মতো গান মনে থাকবে সকল সঙ্গীতপ্রেমীর।
ম্যাঁয় রঙ্গিলা পেয়ার কি রাহি, মঞ্জিল ওহি হ্যায় পেয়ার কি, মেরা দিল এক আসমাঁ কি পঙ্ক্ষী তাঁর গাওয়া এই হিন্দি গানগুলোও শ্রোতাদের মন ভুলিয়েছে। 
২৯ ডিসেম্বর ২০১৫ এর এক কাক ডাকা সকালে থেমে গেছে সোনালি দিনের এই মধুর কণ্ঠ। 
সুরের যাদুভরা গলায় আর কেউ ডাক দেবেনা রঙিন স্বপ্নে। সব গান, সব সুরের ডালি উজাড় করে তাঁর যাত্রা হয়েছিল অনন্তের পথে।