ম হা দে ব ন স্ক র

  • নিজেকে চেনা কবিতা হাওয়ায়
  • ২০২৪-১২-২৯ ১৫:৩১:৫৯
image

নিজেকে চিনেছো, হরিদাস! 
কিসে কর এত হাহুতাস? 

ভাষা বোঝো? চোখের চাউনি বোঝো? 
ক্রমশ ক্রমশ জমি তপ্ত 
তুমি তা বোঝোনি, 
হাতছানি তুমি তো বোঝনি হরিদাস! 

ভূমিকম্প হবে
পশু পাখি বোঝে, তুমি তা বোঝনি হরিদাস! 
চেচামেচি হলে সম্মুখে বিপদ, সে কথা তো বোঝো!

কোন কিছুর দোহাই দিয়ে আড়ালে আড়ালে
একা হয়ে থেকো না এভাবে। 
মুখর অশান্ত পৃথিবীতে 
একবার হেসে বল, নিজেকে চিনতে চাই অন্য এক 
সুষম কবিতা হাওয়ায়।