র নি তা জা মা ন

  • বোবা অশ্রু
  • ২০২৪-১২-২৯ ১২:০৪:২৩
image

ঐ সু-নীল আকাশের বোবা অশ্রুকণা ধূ-ধূ মাঠের প্রান্তরে; 
বরফের কুচি গুলো খেলা করে ডালে ডালে মিলায় পাহাড়ে,  
আবডালে মেঘ হাসে জুড়ে 
সফেদ পালের ধূসর মেঘেরা; 
পথের কোল ছুঁয়েছে ঝরে পড়া ফুল গুলো খোঁপায় লুটেরা। 
গাছের উঠোন ঘিরে  ঘাসের শরীরে ঢেউ খেলে  ঝলমল;
পাতার আড়ালে আঁকা ঘরবাড়ি খুটি অশ্রু টলটল,
কুয়াশার বুকে জমে আসমানী সাদা সাদা  তুলোর চাদর;
আকাশের বুক চিরে  মেঘের পালক খসে বোবা অশ্রু ঝরে।