জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও মর্যাদাশীল দেশ গড়তে কাজ করছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-২৮ ১৮:৩৪:৩৯
image

শনিবার রাজধানীর একটি হোটেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় বৈষম্যহীন ও মর্যাদাশীল দেশ গড়তে কাজ করছে জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলের আমীর ডাক্তার শফিকুর রহমান।তিনি বলেন, ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষা কার্যক্রম সংস্কারে হাত দেয়া হবে ।  
জুলাই বিপ্লবে আহত নিহতদের কোন দলের ট্যাগ না দিয়ে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করার আহবান জানান জামায়াতের আমীর। গণহত্যার সাথে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানান শফিকুর রহমান।