পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে-আসিফ মাহমুদ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-২৬ ২১:৫০:০৫
image

বৃহস্পতিবার সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ জানতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এসময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া জানান, আগুনে কয়েকটি মন্ত্রণালয়ের অর্থ লোপাটের অনেক নথিপত্র পুড়ে গেছে। 
সচিবালয়ে বুধবার মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসার পর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ নিয়ে বৈঠক করেন অন্য উপদেষ্টারা। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। যারা তদন্ত করে তিনদিনের মধ্যে প্রতিবেদন দেবে। 
পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর মধ্যে অনেক অর্থ লোপাটের নথিপত্র ও তদন্তের ফাইল ছিল।
ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর কার্যক্রম চলমান রাখতে রবিবার থেকে সরকারের অন্যান্য দপ্তরে অস্থায়ীভাবে কার্যালয় স্থানান্তর করা হবে বলেও জানান আসিফ মাহমুদ।